আপনার ট্রেন কোথাই আছে বলে দেবে আপনার ফোন ১০০% গ্যরান্টি ।
আজকাল আমরা সবাই কমবেশি ট্রেন এ চড়ি। কেউ কেউ তো রোজ ই ট্রেন এ যাতায়াত করি। স্টেশন এ দাঁড়িয়ে অপেক্ষা করি কখন ট্রেন আসবে বা ভাবি ঠিক কোন কোন সময়ে যাবার ট্রেন আছে। এই সবের দিন শেষ। এখন সব নিয়ন্ত্রণ আপনার হাতের মুঠোয়।আপনি নিজে ঘরে বসেই জেনে নিতে পারবেন আপনার সকল প্রশ্নের উত্তর। এর জন্য চাই শুধুমাত্র একটি স্মার্ট ফোন আর ইন্টারনেট কানেকশন।
এর জন্য আপনাকে প্রথমেই প্লে স্টোর এ গিয়ে Where is my train এই App টি ডাউনলোড করে নিয়ে ইন্সটল করে নিতে হবে। এবার এটি কে ওপেন করুন। আপনি দুটো অপসন দেখতে পাবেন। একটা হচ্ছে From Station আর একটা হল To Station এবার আপনি From Station এ আপনি আপনার যেখান থেকে যাত্রা শুরু করবেন সেটার নাম লিখুন। নিচে হল To Station এ আপনার গন্তব্য স্থলের নাম টাইপ করুন। এবার তার নিচে যে Find Trains Option আছে, তাতে Click করুন। এখন আপনি দেখতে পাবেন কোন কোন সময়ে কি কি ট্রেন আপনি পেতে পারেন আর সেই ট্রেন ঠিক কোন সময়ে আপনাকে আপনার গন্তব্য এ পৌঁছে দেবে। আর সেই ট্রেন এ আপনাকে কত ভাড়া দিতে হবে সেটাও পাশে লেখা থাকবে। এবার ধরুন আপনি কোন একটা নির্দিষ্ট ট্রেন ধরতে চাইছেন। এক্ষেত্রে আপনি Live Station Option এ Click করুন। আপনার সামনে সমস্ত লোকাল ও ননলোকাল ট্রেন এর লিস্ট চলে আসবে এবং সেই সব ট্রেন ঠিক কত দেরি করে আসছে সেটা ও লেখা থাকবে। আপনি যে ট্রেন এ যাবেন ভেবেছেন এখন সেটির ওপর ক্লিক করুন। দেখুন সেই ট্রেন টি এখন কোন স্টেশন এ আছে এবং কত লেট এ চলছে তা বলে দেবে। এবং ঠিক কটার সময় আপনার স্টেশন এ আসবে তাও বলে দেবে। এই ভাবে আপনি নিজেই ঘরে বসে জেনে নিতে পারবেন সব খবরাখবর। আর অন্যদের ও সাহায্য করতে পারবেন।
নিচে ক্লিক করে App টি ডাউনলোড করুন
আপনার ট্রেন কোথাই আছে বলে দেবে আপনার ফোন ১০০% গ্যরান্টি ।
Reviewed by Puspen Blogs
on
May 18, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
May 18, 2018
Rating:

No comments: