LPG গ্যাস নিয়ে খুব বড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার ।
এই খবরটি তাদের জন্য যারা বাড়িতে রান্নার জন্য LPG ব্যবহার করেন । খবরটি শুনে আপনার মন খুশিতে ভরে উঠবে ।বেশ কিছু সুবিধা আপনার কাছে নিয়ে আসছে সরকার । প্রথমে দেখে নেওয়া যাক এই খবরটির মাধ্যমে কি কি সুবিধার সন্ধান পেতে চলেছি আমরা । অনেক সময় এমন হয় যে আপনি বাড়িতে খাবার বানাচ্ছেন, ঠিক সেই সময় গ্যাস শেষ হয়ে গেলো। আর যদি তার পরের দিনটা রবিবার পড়ে যায় তাহলে তো আরও এক দিন অপেক্ষা করতে হয়। আবার এ রকমও হয় যে বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার দিয়ে যায়, তাতে গ্যাস কম থাকে। আবার এটাও দেখা যায় যে গ্যাস বুকিং ও গ্যাস ডেলিভারিতেও অনেক সময় দেরি হয়। এখন এই সব সমস্যা থেকে মুক্তি পেতে চলেছি আমরা । আর এর সঙ্গে ধরুন যদি আপনাকে বলি যে এবার থেকে আর গ্যাসের সিলিন্ডারও বাড়িতে রাখতে হবে না কিন্তু তাও ২৪ ঘণ্টা ও ৩৬৫ দিন আপনার বাড়িতে গ্যাসের সরবরাহ বজায় থাকবে, তা হলে কেমন হয় ?
আরও পড়ুন ঃ এর পর থেকে বন্ধ হবে এই সব ATM Card গুলি, আপনি চেক করেছেন কি ?
হ্যাঁ, সব রকম জল্পনার অবসান ঘটিয়ে মোদী সরকারের উদ্যোগে এবার দেশের প্রতিটি বাড়ি বাড়ি পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেবে PNG Gas।তবে প্রথমে দেশের ১৭৪ টি শহরে এই পরিষেবাটি চালু হবে বলে জানা গেছে । এখানে LPG Liquid Gas এর পরিবর্তে একটি অন্য ধরনের গ্যাস ব্যাবহার করা হবে যা অনেক সস্তা হবে LPG Gas এর থেকে । যদি আপনি ভাবছেন যে কবে থেকে চালু হবে এইসব তা হলে জানিয়ে রাখি সরকার এই প্রকল্পের ঘোষণা করে দিয়েছে আর খুব শীঘ্রই চালু হতে চলেছে ১৭৪ টি শহরে এই পরিষেবা । এখন আসুন দেখে নেওয়া যাক এই মূহুর্তে কোন কোন রাজ্য পড়ছে এই প্রকল্পের আওতার মধ্যে । অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, গুজরাট, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, পণ্ডেচেরি, রাজস্থান, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, ত্রিপুরা ও কেরল । তবে হ্যাঁ, এর দাম কত হবে এবং কি ভাবে আবেদন করতে হবে তা এখনও জানা যায়নি ।
আরও পড়ুন ঃ মুকেশ আম্বানির বড় ঘোষণা ৫ই জুলাই থেকে শুরু এই অফার ।
তবে এটা নিশ্চিত যে এই গ্যাসের দাম বর্তমানে বাজারচলতি গ্যাসগুলির দামের তুলনায় অনেক সস্তা হবে। আমরা যারা এই মূহুর্তে এই প্রকল্পের আওতায় আসছি না, তারা আশা করব যত তাড়াতাড়ি সম্ভব এই সুবিধা দেশের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে পড়ুক । যাতে দেশের সকল পরিবার এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারে।
খবর টি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি কে লাইক করুন ।
LPG গ্যাস নিয়ে খুব বড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার ।
Reviewed by Puspen Blogs
on
July 12, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
July 12, 2018
Rating:

No comments: