Featured Video

ফের সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক।





ফের সুদের হার বাড়ালো  স্টেট ব্যাঙ্ক।  গত ২৮ শে মে ব্যাঙ্ক এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই সুবিধা দেওয়া হচ্ছে ফিক্সড ডিপোজিট এর উপর। যে সকল গ্রাহকের স্টেট ব্যাঙ্ক এ ফিক্সড ডিপোজিট করা আছে তারা এর পর থেকে বেশী সুদ পেতে চলেছেন। তবে সব ক্ষেত্রেই সেটা পাওয়া যাচ্ছে না। এক বছরের বেশী কিন্তু দুই বছরের কম সময়ের জন্য যে ফিক্সড ডিপোজিট করা আছে, শুধু মাত্র সেই সকল ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে। এতদিন গ্রাহকেরা এই টার্ম এ  বার্ষিক ৬.৪ % হারে  সুদ পেতেন। এখন এই সুদ বেড়ে হল ৬.৬৫% অর্থাৎ প্রায় .২৫ % সুদ বাড়ল।
আরও পড়ুন ঃ এবার LIC প্রিমিয়াম জমা দেয়া হয়ে গেলো আরো সহজ

অবশ্য এখানে আর একটা শর্তের কথাও বলা হয়েছে। এই ফিক্সড ডিপোজিট এর অর্থ এর পরিমাণ হতে হবে এক কোটি টাকার কম। অর্থাৎ আপনার যদি  স্টেট ব্যাংক এ এক থেকে দুই বছরের সময়ের জন্য  এক কোটি টাকার কম টাকা  ফিক্সড ডিপোজিট করা থাকে, তাহলে আপনি বেশী সুদ পেতে চলেছেন। আর প্রবীণ নাগরিকেরা এই ক্ষেত্রে সুদ পেতেন ৬.৯% তারা এখন থেকে পাবেন ৭.১৫% হারে সুদ।  এই নিয়ম গত ২৮ শে মে থেকেই চালু হয়ে গিয়েছে। এই নতুন নিয়মের ফলে দেশের বেশ কিছু মানুষ উপকৃত হতে চলেছেন। বিশেষত যে সকল মানুষের লক্ষাধিক টাকা ফিক্সড  ডিপোজিট করা আছে তারা এবার থেকে বেশ কিছুটা পরিমাণ বেশী সুদ হাতে পাবেন।
আরও পড়ুন ঃ Sim না বদলেই পেয়ে যাবেন নতুন মোবাইল কম্পানির নম্বর।




ফের সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক। ফের সুদের হার বাড়ালো  স্টেট ব্যাঙ্ক। Reviewed by Puspen Blogs on May 31, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.