Featured Video

দেখে নিন কারা কারা আছেন মোদীর এই দশ অবতার এর পিছনে ।


দেখতে দেখতে চার চারটি বছর পেরিয়ে গেলো মোদী সরকার । এই চার বছরে মোদী হাওয়ার ফলে বিজেপি অনেক রাজ্যে সরকার গড়েছে । আজ দেশে ২০ টি রাজ্যে বিজেপির সরকার আছে । মোদী সরকার একটার পর একটা নির্বাচন জিতে আসছে কিন্তু কিছুদিন যাবৎ দেশের রাজনৈতিক পরিস্থিতি যে ভাবে বদলে  যাচ্ছে, সেটা বিজেপির জন্য খুব একটা সুখকর নয় । কারণ ২০১৯ এর লোকসভা ভোটের আগে সব বিপক্ষ দলগুলো এক জোট হয়ে গেছে । কিছুদিন আগে দক্ষিণের একটি রাজ্যের বিধানসভা ভোটে তার প্রমাণ দেখতে পেলাম । তাই ২০১৯ এর লোকসভা ভোট মোদীর কাছে একটা বড় Challenge হয়ে দাঁড়িয়েছে । তাই মোদী এখন দশ কা দম দেখানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন । দশ কা দম মানে হল মোদীর ১০ জন প্রিয় ব্যক্তি যারা প্রতিটি নির্বাচনে পিছন থেকে এমন ভাবে দলকে পরিচালনা করে যে বিরোধী পক্ষ হার মানতে বাধ্য হয় ।

আরও পড়ুন ঃ বেকার দের জন্য ১০ লক্ষ টাকা ঋণ দিছে মোদী সরকার

এবার দেখে নেওয়া যাক কারা কারা আছেন এই দশ কা দম এর পিছনে ।
(১) অমিত শাহ্‌ - অমিত শাহ্‌ কে নরেন্দ্র মোদীর হনুমান বলা হয় । সংগঠন আর রণনীতিতে তার জুড়ি মেলা ভার ।

(২) ভুপেন্দ্র যাদব বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব ভুপেন্দ্র যাদব মোদীর খুব কাছের লোক বলে মনে করা হয় । তিনি অমিত শাহ্‌ এর মত জনতার সামনে ভাষণ না দিয়ে ওয়ার রুম থেকে গোটা নির্বাচনের রণনীতি পরিচালনা করেন ।

আরও পড়ুন ঃ ফের সুদের হার বাড়ালো স্টেট ব্যাঙ্ক।


(৩) রাম মাধব ইনি এক সময় RSS এর সদস্য ছিলেন । গোটা দলের সংগঠনে তার খুব ভাল দখল আছে । মোদীর বিদেশে মেগা শো গুলিকে সফল করার পিছনে তার বড় হাত আছে । যদিও তিনি মিডিয়ার সামনে খুব একটা আসেন না ।

(৪) পিউশ গোয়েল অরুন জেটলীর পর পিউশ গোয়েল মোদী সরকারে দ্বিতীয় স্থানে আছে । পিউশ গোয়েল এখন সেই ভুমিকা পালন করছে যা অটল সরকারের সময় প্রমোদ মহাজন করতেন ।

(৫) অরুন জেটলী - অরুন জেটলীকে তো মোদী সরকারের সবথেকে বড় সঙ্কট মোচক বলা হয় । যখনই মোদী সরকার কোন মুশকিলে পড়ে যায় তখন তিনিই মিডিয়ার সামনে এসে লড়াই করেন ।

(৬) ধর্মেন্দ্র প্রধান -ধর্মেন্দ্র  প্রধান হলেন মোদী সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী । তিনি উজালা যোজনাতে যা কাজ করেছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য ।

(৭) জেপি নড্ডা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার ম্যানেজমেন্ট পাওয়ার খুবই ভাল । সে কারনে তিনি মোদীর খুবই খাশ লোক ।

আরও পড়ুন ঃ পেট্রোল ডিজেলের চোখরাঙানির ফলে মোদী সরকার নিলো বড় সিদ্ধান্ত

(৮) ওম মাথুর - ওম মাথুরকে বিজেপি তে ভাইসাব বলে ডাকা হয় । তাকে সবসময়ই বড় টাস্ক দেওয়া হয় ।

(৯) সুনীল দেবধর - সুনীল দেবধরকে বিজেপিতে মাস্টার মাইন্ড বলা হয় । সুনীল দেবধরের ম্যানেজমেন্ট পাওয়ারের জন্যই বিজেপি ত্রিপুরাতে ২৫ বছরের বাম শাসন কে পরাজিত করতে পেরেছে ।

(১০) হেমন্ত বিস্বা শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপি তে আসা হেমন্ত বিস্বা শর্মা পূর্ব উত্তরে বিজেপি কে বড় শক্তি বানিয়ে দিয়েছে । মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরাতে সরকার করার পিছনে তার বড় ভুমিকা আছে ।

বিজেপি আশা করছে যে তার এই দশ ধুরন্ধরের দমে আবার একবার বিরোধীদের হারিয়ে ২০১৯ এ সরকার গড়বে ।
দেখে নিন কারা কারা আছেন মোদীর এই দশ অবতার এর পিছনে । দেখে নিন কারা কারা আছেন মোদীর এই দশ অবতার এর পিছনে । Reviewed by Puspen Blogs on June 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.