দিতে হবে না আর ইলেকট্রিক বিল ।
দেশের প্রতিটা বাড়ীতেই এখন ইলেকট্রিকের সংযোগ আছে আর আমরা তার বিলও সময়মত জমা করে থাকি । কিন্তু এই ইলেকট্রিক বিল নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহন করেছে মোদী সরকার । দেশে প্রথমবার চালু হতে চলেছে এই নিয়ম । তবে এই নিয়মটি জানার আগে জেনে নেওয়া যাক এই নিয়ম চালু করার পিছনে কি কারণ রয়েছে । ১১মে ২০১৮ তারিখে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রকাশিত হয়েছিলো যে এক সব্জি বিক্রেতার বাড়িতে ৮লাখ ৬৪হাজার টাকার বিল চলে আসে আর সেই বিল দেখে ওই ব্যক্তির মৃত্যু হয় । সাধারণত এই রকমটা হয় ডিপার্টমেন্টের কোন ব্যক্তির ভুলের জন্য । তবে অনেক লোক এই রকম সমস্যাতে পড়লে সেটি ইলেকট্রিকের অফিসে গিয়ে তার সমাধান করে নেন। কিন্তু এ ক্ষেত্রে এই ব্যক্তি মারা যান ।
আরও পড়ুন ঃ সস্তা হতে চলেছে পেট্রোল ডিজেল ।
ইলেকট্রিক বিলের নানা ঝঞ্ঝাট থেকে দেশবাসীকে মুক্তি দিতে সরকার ইলেকট্রিক মিটার নির্মাতা এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেছেন । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী তিন বছরের মধ্যে দেশের সব ইলেকট্রিক মিটার স্মার্ট আর প্রিপেড হয়ে যাবে । মানে আমরা যেমন প্রিপেড মোবাইলে রিচার্জ করে কথা বলি সে রকমই স্মার্ট আর প্রিপেড মিটারে রিচার্জ করতে হবে এবং আপনার ব্যবহার অনুযায়ী সেটি খরচ হয়ে যাবে । এই নিয়ম চালু হলে ইলেকট্রিক বিল ইতিহাসের পাতাতে চলে যাবে আর ওই ভুলটা ও হবে না যেটা সব্জি বিক্রেতার সঙ্গে হয়েছিল । এখন দেশবাসী কবে বা কতটা সমস্যা থেকে মুক্তি পাবে সেটা সময়ই বলবে । তবে এটা যে নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না। আমরা আশাবাদী, এর ফলে সাধারণ জনগণ উপকৃত হবে এবং সুরক্ষিত থাকবে।
আরও পড়ুন ঃ বন্ধ হতে চলেছে দেশের চার চারটি বড় বড় ব্যাংক।
দিতে হবে না আর ইলেকট্রিক বিল ।
Reviewed by Puspen Blogs
on
June 08, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
June 08, 2018
Rating:

No comments: