Featured Video

এর পর থেকে বন্ধ হবে এই সব ATM Card গুলি, আপনি চেক করেছেন কি ?



এই খবরটি তাদের জন্য যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তবে সেটা সরকারি হোক বা বেসরকারি দুটো ক্ষেত্রেই প্রযোজ্য । আর ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ATM Card ও নিশ্চয়ই থাকবে কারণ খবরটি ATM Card কে নিয়েই । তাহলে এবার দেখে নেওয়া যাক কি সেই খবর ।

আরও পড়ুন ঃ এই ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম ১লা জুলাই থেকে চালু হল ।
আমরা যে ATM Card ব্যবহার করি সেটা মূলতঃ দুই ধরণের হয়ে থাকে যথাক্রমে Magnetic Strip ATM Card  ও Chip Type ATM Card । Magnetic Strip ATM Card এর পিছনে একটি কালো Magnetic Strip থাকে আর ওখানে কার্ডের সব ইনফর্মেশন সংরক্ষিত থাকে । আর  Chip Type ATM Card এ পিছনে কালো Magnetic Strip এর সঙ্গে কার্ডের সামনে একটি Chip লাগানো থাকে । এই Chip Type ATM Card হল আধুনিক প্রযুক্তি বিশিষ্ট ও Magnetic Strip Card  এর থেকে অনেক বেশি নিরাপদ ।



সেই কারনে Reserve Bank of India তাদের Official Website এর মাধ্যমে ঘোষণা করে দিয়েছে যে ৩১সে ডিসেম্বর ২০১৮ এর পর থেকে Magnetic Strip ATM Card আর কাজ করবে না । মানে ১লা জানুয়ারী ২০১৯ থেকে সবাইকে Chip Type ATM Card ই ব্যাবহার করতে হবে । যদি আপনি এখনও Magnetic Strip ATM Card   ব্যবহার করছেন তাহলে অতি শীঘ্রই সেটিকে আপনার ব্যাংকের শাখাতে গিয়ে বদলে ফেলুন যাতে আপনাকে ভবিষ্যতে কোন রকমের সমস্যা বা হয়রানির শিকার হতে না হয়  এবং আপনার বন্ধু বান্ধব, আপনজন ও পরিচিতদের এই খবরটি জানান, যাতে তারাও এই সমস্যার সম্মুখীন না হন। নিজে ভাল থাকুন, তাদের ও সাহায্য করুন।
আরও পড়ুন ঃ মুকেশ আম্বানির বড় ঘোষণা ৫ই জুলাই থেকে শুরু এই অফার ।
এর পর থেকে বন্ধ হবে এই সব ATM Card গুলি, আপনি চেক করেছেন কি ? এর পর থেকে বন্ধ হবে এই সব ATM Card গুলি, আপনি চেক করেছেন কি ? Reviewed by Puspen Blogs on July 01, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.