এবার GST-এর হার হল আরও কম । আপনি জেনে নিয়েছেন তো ?
আগামী দিনে দেশের লোকসভা নির্বাচন কে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এবার তার ২৮তম GST Council- এর বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যা জেনে হয়তো আপনার মনও খুশিতে ভরে উঠবে । কারণ এই সিদ্ধান্তের ফলে দেশের সাধারণ মানুষ কিছুটা হলেও রেহাই পাবে । আপনি জেনে খুশি হবেন যে সরকার কিছু কিছু পণ্য ও পণ্য উৎপাদনের উপর GST পুরোপুরি ছাড় দিয়েছে। আবার কিছু কিছু পণ্যে GST ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে তার ফলে সাধারণ মানুষকে জিনিস কিনতে কিছুটা হলেও কম দাম দিতে হবে । তাহলে এবার জেনে নেওয়া যাক কোন কোন জিনিসে GST পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে আর কোন কোন জিনিসে কত শতাংশ GST কম করা হয়েছে যাতে এর পর থেকে কোন দোকানদার আপনাকে GST তে ঠকাতে না পারে ।
আরও পড়ুন ঃ Rail এ সফর করার আগে জেনেনিন এই ৭ টি নিয়ম
GST Council- এর বৈঠকে ঠিক হয়েছে যে স্যানেটারি ন্যাপকিন কে GST এর বাইরে রাখা হবে মানে এবার থেকে সেনেটারি ন্যাপকিন কিনতে হলে কোন GST দিতে হবে না, যেটা আগে সরকারকে ১২% GST দিতে হতো । এ ছাড়াও এই বৈঠকে নিত্য প্রয়োজনীয় ১০০ এর ও বেশী জিনিসকে GST কমিয়ে সস্তা করা হয়েছে । যেমন Refrigerator, TV, Washing Machine, Mixer Grinder , Hair Dryer ইত্যাদি জিনিসের উপর ২৮% থেকে ১৮% GST করা হয়েছে । আর যেগুলি কে GST এর বাইরে রাখা হয়েছে যেমন স্যানেটারি ন্যাপকিন, বিনা সোনা চাঁদির রাখী, মার্বেল বা কাঠের তৈরি মূর্তি ইত্যাদি ।
আর যে সব জিনিসে ১২% থেকে কমিয়ে ৫% করা হল সে গুলি হল মখমলের কাপড়, হ্যান্ডলুম দড়ি, ফারটিলাইজারে ব্যবহিত ফসফরিক অ্যাসিড, হাতের তৈরি কালিন, ফিত প্রিন্টেড কাপড় ।
যে গুলি ১৮% থেকে ১২% করা হল – বাঁশের তৈরি ফর্শ, পীতলের তৈরি কেরোসিন স্টোভ, হস্তশিল্পের জিনিস, হস্তচালিত রাবার রোলার, কাঁচ, স্টোন আর্ট, জিপার, লোহা, প্রাকৃতিক আঠা দিয়ে তৈরি জিনিস, পেন্টের কাঠের তৈরি ফ্রেম, তামা আর অ্যালুমিনিয়ামের তৈরি কলাকৃতি ইত্যাদি । যে গুলি ১৮% থেকে ৫% করা হল – ১০০০ টাকা পর্যন্ত দামের জুতো ও চপ্পল, এথেনল, সলিড বায়ো জ্বালানী ইত্যাদি ।
এবার GST-এর হার হল আরও কম । আপনি জেনে নিয়েছেন তো ?
Reviewed by Puspen Blogs
on
July 26, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
July 26, 2018
Rating:


No comments: