ফোনে বিরক্ত করলে কি করবেন জেনেনিন ।
প্রায়শই আমরা এমন একটা বিশেষ সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেটা মহিলাদের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে থাকে। আর সেটা হল অচেনা লোকের অবাঞ্ছিত ফোন কল। অচেনা লোকের অবাঞ্ছিত ফোন কলে উত্যক্ত হওয়ার অভিযোগ অনেক মেয়ের মুখেই শোনা যায়। আর এই সমস্যা নিয়ে কোলকাতা পুলিশের হেল্প লাইন এর ইনবক্সে প্রতিদিনই বেশ কিছু মেসেজ আসে যা মূলতঃ মেয়েদেরই হয়ে থাকে। তাই ওনাদের পক্ষ থেকে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়ে থাকেন।
আরও পড়ুন ঃ এর পর থেকে বন্ধ হবে এই সব ATM Card গুলি, আপনি চেক করেছেন কি ?
সাইবার-হেনস্থার প্রতিরোধে সম্প্রতি যাদবপুর এবং পোর্ট ডিভিশনে দুটি নতুন সাইবার-সেলও চালু হয়েছে। তবে, অনেকে হয়তো জানেন না, এই ধরণের সমস্যার মোকাবিলার জন্য তাদের একটি নির্দিষ্ট হেল্পলাইন আছে । যার নাম ‘ASK’( Anti Stalking)। হেল্পলাইনের নম্বর 8017100100, চব্বিশ ঘন্টাই সক্রিয় থাকে এই হেল্পলাইন। যে কোন মানুষ যখন প্রয়োজন তখন ফোন করতে পারেন এখানে। এছাড়াও ইমেল ও করতে পারেন এখানে email:cyberps@kolkatapolice.gov.in এছাড়া আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জারেও আপনার অভিযোগ জানাতে পারেন তার জন্য আপনি কলকাতা পুলিশের পেজটি লাইক করে রাখতে পারেন । তবে এই হেল্পলাইন যেহেতু অবাঞ্ছিত ফোন কল সংক্রান্ত সমস্যার জন্যই নির্দিষ্ট, তাই এখানে জানালে তাদেরও একটু সুবিধা হয় দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে। অনেকেই হয়তো জানেন না এই হেল্পলাইনের অস্তিত্বের কথা। আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত এই প্রয়োজনীয় মেসেজটি প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাতে প্রতিটি মানুষ এই রকম সমস্যার মোকাবিলা করতে পারেন।
আরও পড়ুন ঃ এই ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম ১লা জুলাই থেকে চালু হল ।
আরও ভালো ভালো নিউজ পেতে নিচে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন
ফোনে বিরক্ত করলে কি করবেন জেনেনিন ।
Reviewed by Puspen Blogs
on
July 02, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
July 02, 2018
Rating:

No comments: