Featured Video

মোটর বাহন নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার


এবার দেশের সাধারন মানুষ কে একটা বড় সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে মোদী সরকার। যে সমস্যা আমার ও আপনার তো বটেই ,তার   সঙ্গে ১৮ বছরের উপরে প্রায় সকল নারী ও পুরুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত । আর এই নিউজ টা পড়ার পর আপনিও আশাকরি মনে মনে শান্তির নিশ্বাস ফেলবেন । এতদিন আমরা যখন রাস্তায় কোন  দু"চাকা বা চারচাকার মোটর বাহন নিয়ে বেরোতাম, তখন অবশ্যই  লাইসেন্স ও আনুসাংগিক কাগজপত্র সঙ্গে রাখতে হতো । আর যদি কোন কারনে ভুল হতো, তাহলে রাস্তায় পুলিশ সেগুলি দেখতে চাইলে যদি দেখাতে না পারতাম তাহলে সমস্যায় পড়তে হতো আর মোটা টাকা ফাইন গুণতে হতো । আবার সবসময় লাইসেন্স ও আনুসাংগিক কাগজপত্র গুলিকে সঙ্গে রাখার ফলে অনেক সময় বৃষ্টিতে ভিজে বা অন্য কোন কারনে সেগুলি নষ্ট হয়ে যেত, আবার সেগুলিকে নতুন করে বানাতে টাকা ও সময় দুটোই নষ্ট হতো ।



আরও পড়ুন ঃ LPG গ্যাস নিয়ে খুব বড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার ।
এই সকল সমস্যা থেকে দেশবাসীকে মুক্তি দিতে মোটর বাহন নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার । মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর Digital India স্বপ্নকে বাস্তবায়িত করতে এই সিদ্ধান্ত । এ বার থেকে মোটর বাহন চালকদের লাইসেন্স ও আনুসাংগিক কাগজপত্র সঙ্গে না রাখলেও চলবে, পরিবর্তে লাইসেন্স ও আনুসাংগিক কাগজপত্রের ছবি বা স্ক্যান কপি মোবাইলে ডাউনলোড করে রাখলেই হবে । যদিও অনেক সময় আরটিও অফিস ও পুলিশ সেগুলিকে মানতে চায় না । কিন্তু এ বার থেকে তা আর হবে না  খুব শীঘ্রই এই আইন চালু হয়ে যাবে, যার ফলে আমরা সবাই লাইসেন্স ও আনুসাংগিক কাগজপত্রের হার্ড কপি সঙ্গে না নিয়েই নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারব । এখানে একটা কথা বলে রাখা অত্যন্ত প্রয়োজন মনে করি।এই রকম কোন নিয়ম চালু হলে চেষ্টা করবেন যাতে আপনার কাগজপত্রের যে যে ছবি আপনি মোবাইলে তুলে রাখবেন , সেগুলো যেন পরিষ্কার এবং স্পষ্ট হয়। যাতে সেগুলো তে প্রতিটি লেখা ও ছবি পরিষ্কার দেখা ও পড়া যায়।

খবর টি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি কে লাইক করুন ।
Click Here to Like
মোটর বাহন নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার মোটর বাহন নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার Reviewed by Puspen Blogs on July 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.