Featured Video

প্রধান মন্ত্রীর ভাষণের বেশ কিছু উল্লেখযোগ্য কথা

আমাদের দেশের প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১৫ই আগস্ট দিল্লীর লাল কেল্লা থেকে সরাসরি  ভাষণ দিয়েছেন আর তার এই ভাষণের মধ্যে বেশ  কিছু উল্লেখযোগ্য কথা আছে,  যেগুলি সকল দেশবাসীর জানা দরকার ।

১। প্রধান মন্ত্রী বলেন গত চার বছরে অনেক কাজ হয়েছে । ২০১৩ সালে কাজের যে গতি ছিল, সেই গতিতে কাজ করলে আরও এক দুই দশক লেগে যেত ভারতে প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছতে । আর গরিব পরিবারের মধ্যে LPG Gas  পৌঁছতে ১০০ বছরের ও বেশী সময় লেগে যেত ।

আরও পড়ুন ঃ এবার GST-এর হার হল আরও কম ।

২। ২০১৪ সালে যেসব গণ্যমান্য সংস্থা ও অর্থবিদরা বলতেন যে আমাদের দেশে অর্থ ব্যবস্থাতে অনেক ঝুঁকি আছে, কিন্তু এখন সেই সব সংস্থা ও অর্থবিদরাই আমাদের প্রশংসা করছেন ।
৩। পরিবর্তনের ফল স্বরূপ আমরা এটা পেলাম যে, দুনিয়ার নেতৃস্থানীয়  কর্তা ব্যক্তিরাও আজ ভারতের জন্য এ কথা বলছেন যে “ঘুমিয়ে থাকা হাতি আজ জেগে গেছে” । আর এটাও বলছেন যে আগামী তিন দশক পর্যন্ত ভারত বিশ্বকে গতি প্রদান করবে এরকমই বিশ্বাস ভারত অর্জন করেছে ।

৪। জম্মু কাশ্মীরের জন্য অটলজির আহ্বান ছিল ইনসানিয়াত, কাশ্মিরিয়াত, জম্মুরিয়াত । আমিও তাই বলেছি যে জম্মু কাশ্মীরের সমস্যার সমাধান ভালোবাসা দিয়েই সম্ভব । আর আমার সরকার জম্মু কাশ্মীরের সকল ও সব ধরনের মানুষের উন্নতির জন্য বদ্ধপরিকর ।



৫। আমি দেশকে আগে নিয়ে যাবার জন্য, বাচ্চাদের অপুষ্টি  থেকে মুক্ত করার জন্য, গরিবদের উপযুক্ত স্বাস্থ্যবিমা প্রদান, দেশের আইটি প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবার জন্য , দেশের নাগরিকদের ভাল মানের জীবন উপভোগ্যতা প্রদান আর সমতা বা সংসাধনের পুরো লাভ ওঠানোর জন্য সবসময়ই ব্যস্ত থাকি ।

৬। তিন তালাক প্রথার জন্য মুসলিম মহিলাদের উপর খুবই অন্যায় করা হয় । এই কুপ্রথাকে খতম করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু কিছু লোক এটাকে খতম করতে দিতে চায় না । আমার মুসলিম বোনরা যাতে ন্যায় পায়, তার জন্য আমি কথা দিচ্ছি যে  আমি পুরোদমে চেষ্টা চালিয়ে যাব ।

আরও পড়ুন ঃ Rail এ সফর করার আগে জেনেনিন এই ৭ টি নিয়ম

৭। দেশে আজ বিশ্বস্ততার  উৎসব চলছে । দেশের কল্যাণকারি যোজনার ফলে যদি কেউ পুণ্য লাভ করে তা হলে সেটা সরকার নয়, দেশের বিশ্বস্ত  করদাতাগণ । কারণ তাদের পয়সাতেই গরীব পরিবারেরা সস্তা ভোজন পান । গত চার বছরে প্রত্যক্ষ করদাতা চার কোটি থেকে বেড়ে ৬.৭৫ কোটিতে পরিণত হয়েছে । আর যেখানে আগে অপ্রত্যক্ষ করদাতা ৭০ লাখ ছিল GST চালু হবার পর এক বছরে ১.১৬ কোটি তে পরিণত হয়েছে ।

৮। দেশবাসী যাতে চিকিৎসার  সুবিধা  বিনামুল্যে পায়, তার জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযানের সুবাদে ১০ লাখ পরিবারকে ৫লাখ টাকার বিমা কভার দেবার সিদ্ধান্ত নিয়েছে । আগামী ২৫শে সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে এটিকে চালু করা হবে । 

৯। ২০২২ সালের মধ্যে ভারতে মহাকাশ বিজ্ঞানীরা ভারতের পতাকা নিয়ে মানব মহাকাশযানে করে মহাশূন্যে পাড়ি দেবার সংকল্প নিয়েছে । যদি এটা সম্ভব হয় তা হলে ভারত এই সংকল্পকে পুরণ করার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে চতুর্থ দেশে পরিণত হবে । স্বাধীনতার ৭৫ বছর যখন পূর্ণ হবে তখন ২০২২ সালে ভারতের ছেলে বা মেয়ে মহাশূন্যে পাড়ি দেবে ।

মোদিজীর বক্তব্যের মধ্যে যে সুস্পষ্ট  আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে, তা আমাদের প্রত্যেকের মনে এক নতুন আশার আলোর সঞ্চার করেছে।আমরা আশাবাদী যে উনি ওনার প্রত্যেকটি কথাকে বাস্তবে পরিণত করবেন।এছাড়াও, আমরা আরো আশা করব যে উনি যেন আমাদের ভারতকে আরো এতটা এগিয়ে নিয়ে যেতে পারেন যাতে "ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে"। যখনি কোন বড় খবর বা আপডেট বেরিয়ে আসবে তা জানতে হলে আমাদের ফেসবুক পেজটি কে লাইক করে রাখুন নীচের লিঙ্কে ক্লিক করে ।

প্রধান মন্ত্রীর ভাষণের বেশ কিছু উল্লেখযোগ্য কথা প্রধান মন্ত্রীর ভাষণের বেশ  কিছু উল্লেখযোগ্য কথা Reviewed by Puspen Blogs on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.