Featured Video

আধার লিঙ্ক করালে ট্রেন এর টিকিটে বিশাল সুবিধা



এবার থেকে রেলওয়ে তে টিকিট বুকিং হয়ে গেলো আরো সুবিধাজনক। সম্প্রতি জানা গেলো যে যদি IRCTC তে আপনার নিজস্ব কোন account থেকে থাকে,  আর সেটা আপনার আধার কার্ডের সাথে link করা থাকে,  তাহলে আপনি পাবেন বিশেষ সুবিধা। এতদিন online  এ টিকিট বুকিং করতে গেলে কোন একজন ব্যক্তি তার নিজস্ব  IRCTC account থেকে প্রতি মাসে সর্বোচ্চ 6 জনের টিকিট বুকিং করতে পারতেন।  আগামী  26.10.2018 থেকে এক্ষেত্রে আপনি পাবেন মোট 12 টি টিকিট বুকিং এর সুযোগ। ধরুন,  আপনারা আটজন মিলে কোথাও বেড়াতে যাবেন, তখন আপনাকে আর দুটি account ব্যবহার করতে হবে না। আপনি একটা account  থেকেই সেটা করতে পারবেন। এরজন্য আপনার নিজস্ব IRCTC account টিকে আপনার আধার কার্ডের সাথে  link করাতে হবে।
এবার দেখিয়ে দিই আপনি ঘরে বসে কি করে   আপনার নিজস্ব IRCTC account টিকে আপনার আধার কার্ডের সাথে  link  করাবেন।

প্রথমে  IRCTC online PORTAL এ গিয়ে সেখানে আপনার user id এবং  password বসিয়ে log in  করুন।


এবার  portal এর  my profile এ গিয়ে aadhaar KYC তে click করুন এবং আপনার আধার নম্বর টি লিখুন।


এবার একটি otp আপনার নির্দিষ্ট মোবাইল নম্বর এ চলে আসবে। আপনি এখন সেই নম্বরটি ওই portal  এ অবস্থিত নির্ধারিত জায়গায় বসিয়ে দিলেই আপনার কাজ শেষ।


আপনার IRCTC personal  online booking  account টির সাথে আপনার আধার নম্বর  link  হয়ে যাবে। এইভাবে কত সহজে আপনি নিজেই আপনার account টিকে আপনার আধার নম্বরের সাথে link করে নিতে পারেন।

আধার লিঙ্ক করালে ট্রেন এর টিকিটে বিশাল সুবিধা আধার লিঙ্ক করালে ট্রেন এর টিকিটে বিশাল সুবিধা Reviewed by Puspen Blogs on May 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.