Featured Video

কিভাবে টাকা ৩ গুন বানাবেন?


আপনার হাতে কি এখন ১.৫ লাখ টাকা আছে?? আপনি কি চাইছেন এই টাকা ইনভেস্ট করে মাক্সিমাম টাকা ইনকাম করতে? তাহলে মন দিয়ে এই খবর টি পড়ুন। ঠিক পনের বছর পর আপনি যদি এর তিন গুন টাকা ফেরত পান??? কেমন হয়?
হয়ত এটা একটা দীর্ঘ মেয়াদী ইনভেস্টমেন্ট,  তবুও লাভজনক। আপনারা তো সবাই কম বেশী  টাকা ব্যাংক এ জমা রাখেন। fixed deposit, MIS অথবা  savings এ। এর থেকে যে সুদ আপনারা পান সেটা কিন্তু ট্যাক্স দিতে হয়। আচ্ছা,  এমন যদি হয় যে আপনাকে কোন ট্যাক্স দিতে হচ্ছে না। বেশ ভালো হয়,  কি বলেন? এই রকমই একটি সুবিধের কথা আজ বলবো।

 এটা একটা দীর্ঘ মেয়াদী ইনভেস্টমেন্ট।আপনার হাতে এই মুহূর্ত এ যদি ১.৫৭ লাখ টাকা থাকে, তাহলে PPF অর্থাৎ  Public Provident Fund এ জমা করে দিন। আর ঠিক ১৫ বছর পর আপনি হাতে পাবেন৪.৮১ লাখ টাকা। ভাবছেন কি করে সম্ভব? হা, সম্ভব। এই মুহূর্ত এ   PPF এ সুদের হার ৭.৬%  আপনার জমা টাকার পরিমাণ যত বাড়বে এই সুদের হার তত বাড়তে থাকবে। এর জন্য আপনি ঠিক পনের বছর পর পাবেন ৪.৬৭ লাখ টাকা। আর এই আকাউন্ট টি চালু রাখার জন্য আপনাকে প্রতি বছর মিনিমাম ৫০০ টাকা জমা করতে হবে ওই আকাউন্ট এ তাহলে দ্বিতীয় বছর থেকে শুরু করে পনেরতম বছর অব্দি আপনি জমা করছেন ৭ হাজার টাকা।  এই টাকা টি চক্রবৃদ্ধিহারে বাড়বে।

যা পনের বছরের শেষে ১৪০০০ হয়ে যাবে। তাহলে ঠিক পনের বছর শেষে আপনি  হাতে পাবেন মোট ৪.৮১ লাখ টাকা হয়ত এটা একটা দীর্ঘ মেয়াদী ইনভেস্টমেন্ট,  তবুও লাভজনক। এটা  ঝুঁকিবিহীন এবং ট্যাক্স এর আওতাভুক্ত নয়। তবে হ্যা, এটা আজ ট্যাক্স এর আওতাধীন নয় কিন্তু ভবিষ্যতে এটা ট্যাক্স এর আওতাধীন হতেও পারে। আর হ্যা, আপনি দ্বিতীয় বছর থেকে ৫০০ টাকার বেশি ও জমা করতে পারেন। তাতে আপনি আরো বেশি টাকা ফেরত পাবেন।আপনি নিজের নামে, বা জয়েন্ট আকাউন্ট এ এই টাকা  যে কোন ব্যাংক বা পোস্ট অফিসে এই PPF Account এ জমা করতে পারেন। আর হ্যা, আপনি ইচ্ছে করলে কাউকে নমিনি ও করে রাখতে পারেন। যাতে আপনার অবর্তমানে সে এই টাকা টা তুলতে পারে। 
কিভাবে টাকা ৩ গুন বানাবেন? কিভাবে টাকা ৩ গুন বানাবেন? Reviewed by Puspen Blogs on May 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.