বাবা রামদেবের পতঞ্জলি বাজারে নিয়ে আসছে পতঞ্জলি 4G সিম। পেতে পারেন পুরো এক বছর ফ্রী ।
Telecom দুনিয়ায় পা রাখতে চলেছে বাবা রামদেব এর পতঞ্জলি। হ্যা, ঠিক ই শুনছেন...পতঞ্জলি। সম্প্রতি খবরে এসেছে, BSNL আর বাবা রামদেবের পতঞ্জলি একসাথে বাজারে নিয়ে আসছে পতঞ্জলি 4G সিম। BSNL 4G সিম চালু করতে চলেছে সারা ভারতে। বেশ কিছু সস্তা প্ল্যান এর সাথে। যদিও এই সার্ভিস আপাতত কেরালার কিছু অঞ্চলেই পাওয়া যাচ্ছে। এবং অতি শীঘ্রই তা সারা ভারতেই চালু করা হবে।
এবার আসি, প্ল্যান এর কথায়। বেশ কিছু সুবিধাজনক প্ল্যান পতঞ্জলি সিম এ দেওয়া হচ্ছে। প্রথম যে প্ল্যান টা আছে তাতে আপনি ১৪৪ টাকায় পুরো ৩০ দিনের Validity পাচ্ছেন আর সাথে পাচ্ছেন Unlimited Calls। তবে হয়ত মুম্বাই আর দিল্লীতে BSNL যেহেতু Unlimited Calls এর সুবিধে দেয়না, এক্ষেত্রে ও সেটা নাও থাকতে পারে। তবে এর সাথে আপনি দুই জিবি ডাটা আর ১০০ SMS ফ্রি পাবেন। দ্বিতীয় যে প্ল্যান থাকছে তা ৭৯২ টাকার, এতে থাকছে ১৮০ দিনের বৈধতা। আর তৃতীয় প্ল্যান হল ১৫৮৪ টাকার যাতে থাকছে পুরো এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের বৈধতা।
এই দুটি প্ল্যান এর সম্বন্ধে বিশেষ কিছু এখনো জানা যায়নি। এতে কি রকম কি সুবিধে দেওয়া হবে তা এখনি বলা যাচ্ছে না। তবে পতঞ্জলি সিম আপাতত পতঞ্জলির Employee দের জন্যই দেওয়া হবে। সিমের সাথে পতঞ্জলি Employee id Activate করা হলে তবেই সেই সিম চালু হবে। পরে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এখন দেখা যাক, ভবিষ্যতে BSNL পতঞ্জলি সিম আমাদের জন্য আর কি কি নতুন সুবিধা নিয়ে আসছে।
বাবা রামদেবের পতঞ্জলি বাজারে নিয়ে আসছে পতঞ্জলি 4G সিম। পেতে পারেন পুরো এক বছর ফ্রী ।
Reviewed by Puspen Blogs
on
May 28, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
May 28, 2018
Rating:

No comments: