Featured Video

এক নজরে দেখে নেওয়া যাক দেশের প্রথম এই হাইটেক হাইওয়ের মধ্যে কি কি রয়েছে ।

Delhi new highway, Eastern Peripheral Expressway


সত্যিই চমৎকার!!!প্রশংসা না করে হয়তো আপনিও থাকতে পারবেন না। হ্যাঁ, আমি দিল্লীর পাশে নবনির্মিত Eastern Peripheral Expressway এর  কথা বলছি । সামান্য দেড় বছরের সময়ের মধ্যে ১৩৫ কিলোমিটার এই রাস্তা তৈরী করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার । প্রধানমন্ত্রী মোদী জি ২০১৫ সালের নভেম্বর মাসে এর শিলান্যাস করেছিলেন আর এখন প্রধানমন্ত্রী মোদীই তার উৎঘাটন করলেন । এখন দেখে নেওয়া যাক দেশের প্রথম এই হাইটেক হাইওয়ের মধ্যে কি কি রয়েছে ।
Eastern Peripheral Expressway ১৩৫ কিলোমিটার লম্বা । উত্তরে হরিয়ানার কুণ্ডলী থেকে শুরু করে পূর্বে বাগপাথ ও গাজিয়াবাদ হয়ে হরিয়ানার দক্ষিণে পলবল পর্যন্ত বিস্তৃত । এটি নির্মাণ করতে খরচ হয়েছে এগারো হাজার কোটি টাকা । এটা দেশের প্রথম সড়ক যাতে সৌর বিদ্যুৎ এর ব্যাবহার করা হয়েছে । এই হাইটেক হাইওয়ের মধ্যে ৮টি সোলার প্যানেল লাগানো আছে যার ক্ষমতা ৪ মেগাওয়াট ।

আরও পড়ুন ঃ বাবা রামদেবের পতঞ্জলি বাজারে নিয়ে আসছে পতঞ্জলি 4G সিম। পেতে পারেন পুরো এক বছর ফ্রী ।
 প্রতি ৫০০ মিটার অন্তর রাস্তার দুদিকে বৃষ্টির জল জমা করে রাখার ব্যবস্থা রয়েছে । রাস্তার দুদিকে ৩৬ টি জাতীয় স্মারক প্রদর্শন করা হয়েছে । রাস্তার সৌন্দর্যের জন্য ৪০ টি ঝর্ণা লাগানো হয়েছে । এটা দেশের প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে এবং বাহনের যাত্রার দূরত্ব অনুযায়ী টোল দিতে হবে । দেশের প্রথম এই হাইটেক হাইওয়ের টেকনোলজির ক্ষেত্রে বিশ্বের যেকোন হাইওয়েকে টক্কর দিতে পারে ।
আরও পড়ুন ঃ Sim না বদলেই পেয়ে যাবেন নতুন মোবাইল কম্পানির নম্বর। DOT eSIM কে দিল অনুমতি।

এই হাইওয়ের ফলে উপকৃত হবেন তারা,  যাদের হরিয়ানা, উত্তরপ্রদেশ বা রাজস্থান যাবার জন্য দিল্লী হয়ে যেতে হতো । এখন তারা দিল্লীতে প্রবেশ না করে নিজের গন্তব্যে  পৌঁছবে । Eastern Peripheral Expressway এর ফলে ২ ঘণ্টার সফর মাত্র ৭০ মিনিটে হয়ে যাবে । Eastern Peripheral Expressway এর ফলে দিল্লীর জ্যাম কিছুটা হলেও কম হবে আর সঙ্গে দূষণও । সব মিলিয়ে মোদীর এই প্রচেষ্টা বেশ প্রশংসনীয় ।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের প্রথম এই হাইটেক হাইওয়ের মধ্যে কি কি রয়েছে । এক নজরে দেখে নেওয়া যাক দেশের প্রথম এই হাইটেক হাইওয়ের মধ্যে কি কি রয়েছে । Reviewed by Puspen Blogs on May 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.