Featured Video

মুকেশ আম্বানির বড় ঘোষণা ৫ই জুলাই থেকে শুরু এই অফার ।


Telecom জগতে সারাদেশের মন জয় করার পর জিও আবার দেশবাসীকে দিতে চলেছে আরও এক নতুন উপহার । এতদিন আমরা শুধু মাত্র নিজেদের ফোনে জিওর সিম ভরে দারুণ দারুণ অফারের মজা নিয়েছি, কিন্তু এবার মনে করা হচ্ছে জিও তাদের নতুন পরিষেবার সঙ্গে লোভনীয় অফার যুক্ত করে প্রত্যেকের বাড়ি বাড়ি ঢুকে যাবে । তাহলে এখন দেখে নেওয়া যাক কি সেই জিওর নতুন উপহার ।



আরও পড়ুন ঃ এই দুটি আইন যা বদলে দিতেপারে গোটা সমাজের চিন্তাধারা কে ।
মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও ৫ই জুলাই থেকে শুরু করতে চলেছে তাদের তিনটি নতুন পরিষেবা । এই তিনটি পরিষেবা হল যথাক্রমে Broadband , DTH , Voice Calling ।এর ফলে তাদের টক্কর হবে সরাসরি Airtel এর সঙ্গে কারণ Airtel এর Broadband ও DTH বাজারে চালু আছে ।  যদিও অনেক দিন থেকে শোনা যাচ্ছিল যে জিও এই পরিষেবা আনতে চলেছে। অবশেষে এই প্রতীক্ষার অবসান ঘটলো । এবার দেখে নেওয়া যাক কি কি থাকছে এর মধ্যে । জিও Broadband গতি হবে 100Mbps আর সঙ্গে থাকছে Unlimited Voice Calling ও Massage এর সুবিধা । মনে করা হচ্ছে যে প্রথম তিন মাস Broadband পরিষেবা ফ্রী দিতে পারে মুকেশ আম্বানির এই কোম্পানি যদিও Security Purpose এর জন্য কিছু টাকা জমা দিতে হতে পারে । 

আরও পড়ুন ঃ সমস্ত ব্যাঙ্কের ATM গুলিকে নিয়ে সরকার নিতে চলেছে এক বড় পদক্ষেপ ।
যদিও এটি বুকিং এর পদ্ধতির বাপারে জিও এখনও কোন ঘোষণা করেনি । আশা করি, অতি শীঘ্রই আমরা এর সম্বন্ধে বিস্তারিত জানতে পারব এবং জিওর অন্যান্য অফার এর মত এটাও বেশ আকর্ষণীয় ও সাশ্রয়কর  হবে এবং আমাদের মত সাধারণ জনগণের ঘরে ঘরে বিরাজ করবে।
মুকেশ আম্বানির বড় ঘোষণা ৫ই জুলাই থেকে শুরু এই অফার । মুকেশ আম্বানির বড় ঘোষণা ৫ই জুলাই থেকে শুরু এই অফার । Reviewed by Puspen Blogs on June 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.