এই দুটি আইন যা বদলে দিতেপারে গোটা সমাজের চিন্তাধারা কে ।
আজকাল প্রায়শই শোনা যায় যে কোন ছেলে কোন একটি মেয়ের সাথে নিজেদের ইচ্ছেয় বিয়ে করেছে, সেজন্য তাদের বাড়ির লোকেরা তাদের বাড়ির সম্মান রক্ষার্থে খুন করে অথবা বাড়ির বড়দের ভয়ে বা অত্যাচারে তারা নিজেরাই আত্মহত্যা করে বসে। তাই দেশের ১৮ বছর বয়সী সকল যুবক যুবতীদের বিয়ে সংক্রান্ত দুটি আইন চালু করল মোদী সরকার যা প্রত্যেক ছেলে মেয়েদের জেনে রাখা দরকার।
প্রথম আইনটি হলঃ সুপ্রিম কোর্ট এর সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী কোন সাবালক ছেলে বা মেয়ে নিজের পছন্দমত কাউকে বিয়ে করতেই পারে, এতে সমাজ বা পঞ্চায়েতের কোন হস্তক্ষেপ করার কোন অধিকার থাকতে পারে না। নিজেদের পছন্দমত বিয়ে করার অপরাধে এদের একঘরে করা বা শাস্তি দেওয়া যাবে না। বা এদের বিয়ে অবৈধ ঘোষণা করাও যাবে না।
আরও পড়ুন ঃ সমস্ত ব্যাঙ্কের ATM গুলিকে নিয়ে সরকার নিতে চলেছে এক বড় পদক্ষেপ ।
দ্বিতীয় আইনটি হলঃ এছাড়াও আর একটি আইন চালু হচ্ছে যাতে বলা হয়েছে যে বিয়ের ক্ষেত্রে ছেলে আর মেয়ে উভয়ের সর্বনিম্ন বয়স ১৮ হবে। এতদিন ছেলেদের ক্ষেত্রে এই বয়স ২১ বছর ছিল। এই আইন চালু করার পিছনে বক্তব্য হল যে এই বয়সের হিসাবকে হাতিয়ার করে অনেক মেয়ের পরিবার অন্যায়ভাবে ছেলের বিরুদ্ধে অপহরণ বা ধর্ষণ এর মামলা করত। যার ফলে ছেলেরা শাস্তি পেত। এটা বন্ধ করার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হচ্ছে। সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে এই ব্যাপারে আগামী দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে, তা না হলে সুপ্রিম কোর্ট নিজেই কোন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। দেখা যাক আগামী দু সপ্তাহ পরে তারা কি বলে।
আরও পড়ুন ঃ এদেশে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ ।
এই দুটি আইন যা বদলে দিতেপারে গোটা সমাজের চিন্তাধারা কে ।
Reviewed by Puspen Blogs
on
June 27, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
June 27, 2018
Rating:

No comments: