ভারতের বিজ্ঞানীরা ভারতেই তেলের ভাণ্ডার খুঁজে বের করলেন ।
বেশ কিছুদিন ধরে পেট্রোল আর ডিজেলের দাম ক্রমশঃ বেড়েই চলেছে। ফলে সাধারন মানুষের নাভিশ্বাস চরমে উঠে গেছে । কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও এদেশে দাম কমে কিছু পয়সা মাত্র । তবে এমন একটি খবর সামনে এসেছে, যাতে মনে করা হচ্ছে এক ধাক্কায় তেলের দাম অনেকটাই কমে যাবে । ভারতের বিজ্ঞানীরা ভারতেই তেলের ভাণ্ডার খুঁজে বের করেছেন । এখন ভারতকে ইরানের মত কিছু মুসলিম দেশের উপর তেলের জন্য নির্ভর করতে হয় । আর ঐ দেশগুলি থেকে তেল কিনে ভারতে নিয়ে আসতেও অনেক টাকা খরচ হয় । কিন্তু ভারতের ONGC এর বিজ্ঞানীরা আরব সাগরে মুম্বাইহাই এর পশ্চিমে নতুন তেলের ভাণ্ডারের খোঁজ করেছে ।
আরও পড়ুন ঃ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম চালু করলো দেশের মহিলা কল্যাণ মন্ত্রী
এক বরিষ্ঠ আধিকারিকের মতে (WUO 243) যে তেলের ভাণ্ডার খুঁজে পেয়েছেন তাতে মনে করা হচ্ছে প্রায় দুই কোটি টন তেল মজুত রয়েছে । আমারা সবাই জানি যে মুম্বাইহাই দেশের সব থেকে বড় তেলের ভাণ্ডার। এখান থেকে রোজ ২ লাখ ৫ হাজার ব্যারল কাঁচা তেল উৎপাদন হয় । কিন্তু ONGC এর বিজ্ঞানীদের এই নতুন খোঁজের ফলে আগামী ২ বছরেরও কম সময়ে আমাদের দেশের কাঁচা তেলের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে । তার ফলে বিরোধীরা সরকারের উপরে যে দিন দিন চাপ বাড়াচ্ছে সেটা আশা করি কমবে ।
বরিষ্ঠ আধিকারিকের মতে ৯ টি জায়গাতে পরীক্ষা চালানো হয়েছে আর সবকটিতেই হাইড্রোজেন কার্বনের উপস্থিতি পাওয়া গেছে আর ঐ জায়গা থেকে ৩৩০০ ব্যারল তেল পাওয়া গেছে। ONGC এর বিজ্ঞানীরা ঐ জায়গাতে আরও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে আর এই বিষয়টি হাইড্রো-কার্বন মহানির্দেশালয়কে সূচনা দিয়েছেন । বরিষ্ঠ আধিকারিক আরও বলেছেন যে এই খোঁজ খুবই গুরুত্বপূর্ণ। এ রকম নতুন নতুন তেল ভাণ্ডার খোঁজা গেলে ভারত স্বনির্ভর দেশ হবে আর আমাদের মুসলিম দেশের উপর নির্ভর করতে হবে না । দেশের টাকা দেশেই থাকবে ফলে তা দেশের বিকাশের কাজে লাগবে । আর তেলের দামও অনেক কমে যাবে । মোদী সরকার পেট্রোল ডিজেল কে GST তে আনার চেষ্টা করছে, এটা করলে তেলের দাম অনেক কমে যাবে ।
আরও পড়ুন ঃ দিতে হবে না আর ইলেকট্রিক বিল ।
বিজ্ঞানীদের মতে সমুদ্রের তলায় প্রচুর পরিমানে খনিজ, তেল ও প্রাকৃতিক গ্যাস মজুত আছে । আর সেই কারণে চীন দক্ষিণ চীন সাগরের দখল নেবার জন্য চেষ্টা চালাছে । মোদী সরকারের আমলে ভারতের বিজ্ঞানীরা নতুন নতুন তেল গ্যাসের ভাণ্ডার খুঁজতে শুরু করে দিয়েছে । সরকারের এই প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে, এটা নিশ্চিত করে বলা যায়।একদিকে ভারত স্বয়ংসম্পূর্ণ হবে, অন্যদিকে আর্থিকভাবে আরো উন্নততর হয়ে উঠবে। আমরা সেই দিনের আশায় রইলাম, যেদিন পেট্রোল বা ডিজেল এর জন্য আমাদের হাহুতাস করতে হবে না। আমরা নিশ্চিন্তে আমাদের যানবাহন চালাতে পারব।
ভারতের বিজ্ঞানীরা ভারতেই তেলের ভাণ্ডার খুঁজে বের করলেন ।
Reviewed by Puspen Blogs
on
June 17, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
June 17, 2018
Rating:

No comments: