টাটা মোটরস বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন Car
আমাদের জীবনে সবারই একটা সুপ্ত ইচ্ছা থাকে যে তার একটা ভাল বাড়ি হবে আর ঐ বাড়ির সামনে একটা ছোট গাড়ি দাড়িয়ে থাকবে । আজকের দিনে বাড়ি তাও মানুষ কোন উপায়ে কিনতে পারলেও গাড়ি কেনার মত সিদ্ধান্ত নিতে ভয় পায়। কারণ দিন দিন পেট্রোল আর ডিজেলের দাম যে হারে বাড়ছে তাতে মানুষের নাভিশ্বাস চরমে উঠে যাচ্ছে । তাই আজ আমি একটা এমন খবর দেবো যেটা পড়ে আপনিও বলবেন রতন টাটা জিন্দাবাদ । যদি আপনি Car কেনার কথা ভাবছেন তা হলে তৈরি হয়ে যান ।
আরও পড়ুন ঃ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম চালু করলো দেশের মহিলা কল্যাণ মন্ত্রী
কারন খুব শীঘ্রই রতন টাটার কোম্পানি টাটা মোটরস বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন Car Tata Mega Pixel . এই Car এমন ভাবে বানানো হবে যে ১ লিটার পেট্রোলে ১০০ কিলোমিটার Run করবে আর সঙ্গে থাকবে নানান Advance Feature . টাটা তাদের এই গাড়িটি প্রথম জেনিভা মোটর শো তে দেখিয়ে ছিল । শোনা যাচ্ছে যে কোম্পানি ২০১৯ এ এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করবে । গাড়িটির নাম দেওয়া হয়েছে Mega Pixel । দেশের সাধারণ মানুষ যাতে গাড়িটি কিনতে পারে সেদিকে চিন্তা করেই বানানো হয়েছে । গাড়িটির দাম ১ থেকে ২ লাখের মধ্যে রাখা হবে বলে মনে করা হচ্ছে । এই গাড়িটি ৪ টি সিট বিশিষ্ট হবে আর গাড়িতে একটি লিথিয়াম আয়ন ফাস্টফেড ব্যাটারি আর চলন্ত গাড়িতে চারজিং এর জন্য পেট্রোল ইঞ্জিন জেনেরেটর লাগানো হবে ।
আরও পড়ুন ঃ ভারতের বিজ্ঞানীরা ভারতেই তেলের ভাণ্ডার খুঁজে বের করলেন ।
কোম্পানি দাবি করছে গাড়ি টি ১০০ কিমি মাইলেজ দেবে । যদি আপনি অনেক দিন ধরে Car কেনার কথা ভাবছেন তাহলে এটা আপনার জন্য একটা বড় সুযোগ হতে পারে । যদিও কয়েক বছর আগে টাটা সাধারণ মানুষকে লক্ষ্য করে এক লাখি গাড়ি বানিয়েছিল সেটা জনগণ বেশ পছন্দও করেছিল । এখন Tata Mega Pixel ভারতীয় বাজারে ভারতীয়দের কতটা আকর্ষণ করতে পারবে সেটার উপর সবারই নজর থাকবে । আমরাও সেই দিনটির অপেক্ষায় রইলাম যেদিন গাড়ীটি আমাদের সামনে আসবে এবং আমাদের মতন সাধারণ মানুষের নাগালে একটা পছন্দসই গাড়ী থাকবে। আশা করব গাড়ীটি আমাদের সুপ্ত আশাটিকে বাস্তবায়িত করতে সমর্থ হবে।
টাটা মোটরস বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন Car
Reviewed by Puspen Blogs
on
June 18, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
June 18, 2018
Rating:

No comments: