Top Ten Business Ideas in Low Investment
বর্তমানে দিনে Govt. Job হোক বা Private Job দুটোই পাওয়া বেশ কঠিন কাজ হয়ে উঠছে । তাই ফল স্বরূপ দিন দিন বেকারত্বও বেড়ে চলেছে । এই বেকারত্বের সমস্যা কে দূর করা মোটেও সহজ কাজ নয় । তাই নিজের ভাগ্যকে বার বার দোষ না দিয়ে তার থেকে ভাল হয় যদি কোন ছোটখাটো কাজ করেন আর তার পাশাপাশি Job এর জন্য ও চেষ্টা করেন। তাতে আপনার মানসিক চাপ কমে যাবে আর কে বলতে পারে হয়তো এই ছোটখাটো ব্যাবসাই একদিন বড় আকার ধারণ করতে পারে । আশেপাশে পাড়া প্রতিবেশীদের দেখে frustrated না হয়ে নিজেই কোন কাজ শুরু করে দিন । মনে রাখবেন Self Employment এর থেকে বড় কিছুই হয় না । খুব সামান্য Investment, আপনার Interest আর সেই বিষয়ে আপনার Knowledge থাকলেই হবে । আপনাকে পথ দেখাবে আপনার Positive Thinking । তাই আজ আপনাদের যে ১৩ টি কাজের কথা বলব যে গুলিতে আপনার বিশেষ ধারণা না থাকলেও খুব অল্প সময়ে কাজগুলি শিখে নিয়ে করতে পারবেন ।
১) Social Media Messanger : যারা ইন্টারনেটে বেশিরভাগ সময় কাটান মানে Facebook, Twitter, Youtube ইত্যাদি করতে ভালবাসেন তারা তাদের এই ভালোবাসা কে Business এ পরিবর্তিত করতে পারেন। কারন বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। আপনি যে কোন Organization, Company বা Celebrity মানে Singer, Politician Actor, Player, Industrialist বা যারা খুব Busy Person তাদের Social Media Account Manager এর কাজ করতে পারেন । তারা আপানাকে Hire করবেন, এ ক্ষেত্রে আপনি আপনার experience এর উপর ভিত্তি করে income করতে পারেন । এর জন্য তাদের Website-এর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারনে ।
আরও পড়ুন ঃ টাটা মোটরস বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন Car
২) Used Product Buy and Selling : করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারনে । OLXএর মত সাইটের জন্য বর্তমানে এই কাজের value অনেক বেড়ে গেছে । আপনি আপনার Local area তে এই কাজ শুরু করতে পারেন । পুরনো জিনিষ বিক্রি করার যেমন লোকের অভাব নেই, তেমন পুরনো জিনিষ কেনার লোকেরও অভাব নেই ।
৩) Wedding Planner : বিয়ে মানুষের এক বারই হয় তাই প্রতেকে চায় বিয়েতে কিছু Special করতে । আর তার জন্য দরকার হয়ই Wedding Planner এর । Wedding Planner হিসাবে যদি আপনি একবার লোকের নজর কেড়ে নিতে পারেন তা হলে আর আপনাকে কে আটকায়।
৪) Catering Service : আজকাল যে কোন বিয়েবাড়ি হোক বা অন্য কোন অনুষ্ঠান ভাল Catering Service এর দরকার । নিজে অল্প invest করে বা একটা টিম বানিয়ে নিয়ে প্রতেকে কিছু কিছু করে invest করুন। এই Business করা খুব সহজ হয়ে যায় । তবে টিমের প্রত্যেকের সহযোগিতা একান্ত প্রয়োজন।
আরও পড়ুন ঃ ভারতের বিজ্ঞানীরা ভারতেই তেলের ভাণ্ডার খুঁজে বের করলেন ।
৫) Yoga Centre : বর্তমানে আমাদের শরীরে রোগ যে ভাবে বাড়ছে তার থেকে মুক্তি পেতে আর মানসিক ছাপ দূর করতে Yoga এখন এক মাত্র উপায় । তাই Yoga Centre একটি খুব ভাল Business .
৬) Fast Food Parlour : বর্তমান দিনে আমরা সবাই Fast Food খেতে খুবই পছন্দ করি । তাই লোকে কি ভাববে সেটা না ভেবে খুলেই দিন । নানান ধরনের খাবার রাখুন আর তার গুণগত মান ভালো রাখুন, তা হলে আপনার পাশে ১০ টা Fast Food এর দোকান থাকলেও আপনার টাই ভালো চলবে । তবে হ্যাঁ ফুচকা রাখতে ভুলবেন না যেন, কারণ এটি একটি খুব লাভজনক ব্যবসা আর এর চাহিদাও দারুণ ।
৭) Photography : আপনার passion যদি Photography হয় টা হলে এইটা কেই আপনি আপনার business বানিয়ে নিতে পারেন । হাতে দামি মোবাইল থাকলেও সবাই তাদের Special Memory গুলি ধরে রাখার জন্য যে কোন অনুষ্ঠানে Professional Photographer কে আমন্ত্রণ করে । তাছাড়া আপনি যদি আমন্ত্রণ নাও পান তাহলে আপনার ভালো ভালো ছবি গুলি অনলাইনে বিক্রি করতে পারেন । এগুলির জন্য internet এ অনেক সাইট রয়েছে ।
৮ ) Coaching Cernter and Online Tutorials : science, arts, commarce, painting, singing, dancing, cooking, computer ইত্যাদি যে বিষয়ে আপনার ভাল দক্ষতা আছে সে বিষয়ে Coaching Class নেওয়া শুরু করে দিন ।আর আপনার বন্ধুদের ও বলতে পারেন তারা যে যে বিষয়ে দক্ষ সে সে বিষয়ে ক্লাস নিতে । এটা একটা সুন্দর আইডিয়া ইনকামের । এছাড়াও Youtube এর মাধ্যমে online এ tutorial sale ও করতে পারেন ।
আরও পড়ুন ঃ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম চালু করলো দেশের মহিলা কল্যাণ মন্ত্রী
৯) Meal Service : এটি ছেলে বা মেয়ে দুজনের জন্য হতে পারে। তবে মেয়েদের জন্য Best business idea । প্রতিটা workplace এ এর অসীম চাহিদা রয়েছে । সবাই চায়, টিফিনটা যদি বাড়ি থেকে আসে তা হলে বেশ ভালোই হয় । কিন্তু এই চাহিদা পূরণ হয় না । শুকনো মুড়ি বা চা পাউরুটি দিয়ে চালাতে হয় । তা সুন্দর সুন্দর ডিস রান্না করে মানুষের মন জয় করতে পারেন আর নিজে না যেতে পারলে অন্য কাউকে দিয়ে টিফিন সরবরাহ করতে পারেন ।
১০) Tourist Guide : আপনার বাড়ির কাছে যদি কোন Tourist spot থাকে তা হলে আপনি তার সবকিছু ভালো ভাবে জানবেন তাহলে আপনি খুব সহজে Tourist Guide হতে পারবেন ।
এতো গুলি টিপস দেবার পর আপনি কি ভাবছেন ? এখনও কি বেকার হয়ে বসে থাকবেন, না কি পছন্দ মত কাজ বেছে নিয়ে সে কাজে মনোনিবেশ করবেন ? আপনার সামনে এখন নানা ধরনের সুযোগ অপেক্ষা করছে। এখন আপনিই ঠিক করে নিন, ঠিক কোন কাজটায় আপনি নিজেকে সাবলীল ভাবে মেলে ধরতে পারবেন। কোন কাজ আপনাকে স্বতন্ত্রতা এনে দেওয়ার পাশাপাশি আপনাকে স্বনির্ভরতা এনে দেবে। জীবন আপনার, Choice আপনার।
Top Ten Business Ideas in Low Investment
Reviewed by Puspen Blogs
on
June 20, 2018
Rating:
Reviewed by Puspen Blogs
on
June 20, 2018
Rating:

No comments: