Featured Video

এদেশে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ ।


বন্ধ হয়ে যেতে পারে Whatsapp  । হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন । এটা কোন গুজব বা Fake News নয়, কেন্দ্রীয় সরকার সত্যিই ভাবনা চিন্তা শুরু করেছে Whatsapp কে নিষিদ্ধ করা নিয়ে । যদিও চীন ও আরব দুনিয়ার কিছু দেশ এরকম সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছে । উল্লেখ্য আরব দুনিয়ার কিছু দেশ গুলিতে Whatsapp এ মেসেজ করা গেলেও Video send  বা Video Calling করা যায় না কিন্তু চীনে পুরোপুরিভাবে নিষিদ্ধ । এখন কথা হল ভারতের মত দেশে Whatsapp কে কেন নিষিদ্ধ করতে হবে ?



আরও পড়ুন ঃ টাটা মোটরস বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন Car

এ বিষয়ে সরকারের বক্তব্য হল Whatsapp এতোটাই secure আর encrypted যে এর মাধ্যমে কি কথা হচ্ছে সেটা সরকারের পক্ষে Track করা সম্ভব হচ্ছে না । তাই সন্ত্রাসবাদীদের কাছে এটি খুব প্রিয় হয়ে উঠেছে এই অ্যাপ আর তারা সব কথাবার্তা এটার মাধ্যমে বলে নিচ্ছে আর সেটা সরকারের কাছে মোটেও সুখকর নয় । এই অ্যাপটি এমন ভাবে তৈরি যে এর থেকে কোন দিনই কোন তথ্য বের করা সরকারের পক্ষে সম্ভব নয় আর এটার মধ্যে ফিল্টার ইন্সটল করাও সম্ভব নয়। সে জন্য সরকারের প্রতিরক্ষা দপ্তর খুবই মুশকিলে পড়েছে । কিছুদিন আগেই মেঘালয় ও কাশ্মীরে কিছু ঘটনা থেকে জানা গেছে যে জঙ্গিরা তাদের সব কথা সরকারের চোখ এড়িয়ে Whatsapp এ বলে নিচ্ছে । তাই সরকার একটি ভাবনা শুরু করে দিয়েছে যে যদি ভারতে Whatsapp কে নিষিদ্ধ করা যায় । তবে এটা এখন ভাবনা চিন্তার স্তরে রয়েছে। দেখা যাক এটা কার্যকর হতে কতদিন সময় লাগে । তবে এটা ঠিক যে ভারতে Whatsapp কে নিষিদ্ধ করা এতটাও সহজ হবে না । অনেক বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে সরকারকে । এখন শুধু সময়ই বলবে যে সত্যি সত্যি ভারতে Whatsapp নিষিদ্ধ হবে কি হবে না ।

আরও পড়ুন ঃ ভারতের বিজ্ঞানীরা ভারতেই তেলের ভাণ্ডার খুঁজে বের করলেন ।

যদি এটা নিষিদ্ধ হয়ে যায় তাহলে হয়ত অনেক মানুষ অসন্তোষ প্রকাশ করবেন,  ভালো-মন্দ বিচার করবেন, বহুদিনের একটা অভ্যাস থেকে সরে আসতে বাধ্য হবেন,  হয়তবা সরকারের সমালোচনাও  অনেক হবে কিন্তু আমাদের একটা কথা ভুললে হবে না যে আগে দেশ,  তার পরে আমাদের স্বার্থ।  দেশের ক্ষতি  হয় এমন কোন কাজ আমরা করতে পারিনা।করা উচিত ও নয়। তাই দেশের মঙ্গলের স্বার্থ -এ আমরা whatsapp কে আমাদের জীবন থেকে বাদ দেবো। এটা আমাদের কর্তব্য।
এদেশে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ । এদেশে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ । Reviewed by Puspen Blogs on June 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.