Featured Video

সমস্ত ব্যাঙ্কের ATM গুলিকে নিয়ে সরকার নিতে চলেছে এক বড় পদক্ষেপ ।

atm news

দেশের সাধারণ মানুষের টাকা আরও সুরক্ষিত করার জন্য সমস্ত ব্যাঙ্কের ATM গুলিকে নিয়ে সরকার নিতে চলেছে এক বড় পদক্ষেপ । এতদিন আমরা মাঝে মাঝেই শুনতে পেতাম ATM কে  নিয়ে বিভিন্ন ধোঁকাবাজি, হ্যাকিং বা ফ্রড কেসের কথা । এর পিছনে মুলত কারণ ছিল ATM এর আধুনিক প্রযুক্তির অভাব । তাই দিন দিন বেড়ে চলা এই সব অভিযোগের পরিমাণে লাগাম টানতে RBI (Reserve Bank of India) দেশের  সব ব্যাংক গুলিকে কিছু নির্দেশ পাঠিয়েছে । এখন দেখে নেওয়া যাক কি সেই নির্দেশ । 



আরও পড়ুন ঃ এদেশে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ ।

RBI এর এক নির্দেশে বলা হয়েছে দেশের সমস্ত ব্যাংকের যত ATM আছে সেগুলিকে এক মাসের মধ্যে UPGRADE করে ফেলতে হবে । এই UPGRADE এর মধ্যে থাকবে Bios Password, USB Port Disable, Latest Operating System এর ব্যবহারের মত গুরুত্বপূর্ণ বিষয় । এই নির্দেশ না মানা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । উল্লেখ্য ফেব্রুয়ারী ২০১৮ তে RBI এই নির্দেশে দিয়েছিল সে সময়ের হিসাব অনুযায়ী আমাদের দেশে প্রায় ২.০৬ লাখ ATM আছে কিন্তু এখনও পর্যন্ত অনেক ATM windows XP বা Unsupported Operating System এ কাজ করে। ফলে এগুলির Security খুব কম আর Banking লেনদেনে অনেক সমস্যা আসে । তাই RBI এর এই নির্দেশের ফলাফল কি হয় তা আশা করি আগামী এক মাসের পর থেকেই আমরা  দেখতে পাবো কারণ এই নির্দেশের প্রথম পর্যায়ের কাজ  August 2018 তে শেষ হচ্ছে । এই কাজ শেষ করার জন্য মোটে ছয়টি পর্যায়  আর শেষ পর্যায়  ২০১৯ এ শেষ হবে ।
আরও পড়ুন ঃ Top Ten Business Ideas In Low Investment

ATM এর পদ্ধতিতে সম্পূর্ণ পরিচ্ছন্নতা আনতে এবং গণ্ডগোল রোধ করতে যে পদক্ষেপ সরকার নিয়েছে, তা নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ। এর ফলে দেশের সকল জনসাধারণ যে ভীষণ উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না। তার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের টাকা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মোদী সরকার যা যা করছেন তা এক কথায় অতুলনীয় এবং সত্যিই প্রশংসনীয়।
সমস্ত ব্যাঙ্কের ATM গুলিকে নিয়ে সরকার নিতে চলেছে এক বড় পদক্ষেপ । সমস্ত ব্যাঙ্কের ATM গুলিকে নিয়ে সরকার নিতে চলেছে এক বড় পদক্ষেপ । Reviewed by Puspen Blogs on June 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.